শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্প কি গ্রেফতার হবেন না আত্মসমর্পণ করবেন?

আন্তর্জাতিক ডেস্ক : ফৌজদারি মামলার আসামি হয়ে যুক্তরাষ্ট্রে নতুন ইতিহাস গড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে অভিযুক্ত করেছে ম্যানহাটানের একটি গ্রান্ড জুরি। যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন মাধ্যমের খবর বলছে, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগেই ফেঁসেছেন ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলার মুখে পড়তে চলেছেন তিনি।

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছে, তারা হাজিরার তারিখ নিয়ে আলোচনার জন্য ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ করেছে।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন। অ্যাটর্নি ব্র্যাগকে তিনি ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন এবং ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

সূত্রের বরাতে সিবিএস নিউজ এবং টাইম জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মঙ্গলবার (৪ এপ্রিল) নিউইয়র্কের আদালতে আত্মসমর্পণ করতে পারেন। ওই দিন আদালতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ পড়ে শোনানো হবে। ১০ থেকে ১৫ মিনিট হতে পারে সেই শুনানি।

তবে সূত্রগুলো বলছে, ট্রাম্পের আত্মসমর্পণের দিনক্ষণ এখনো সুনির্ধারিত নয়। এ বিষয়ে আলোচনা চলছে এবং দিনক্ষণ পরিবর্তনও হতে পারে।

ট্রাম্পের আইনজীবীরা ইঙ্গিত দিয়েছেন, মামলা হলে সাবেক প্রেসিডেন্টের গ্রেফতার প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনে চলবে। অর্থাৎ, তিনি ফ্লোরিডার বাড়ি থেকে নিউইয়র্ক সিটি কোর্টহাউসে হাজিরা দিতে যাবেন। অন্য আসামিদের মতোই পুলিশের কাছে আনুষ্ঠানিক বুকিং, আঙুলের ছাপ দেওয়া এবং ছবি তুলবেন।

মামলার পর বিচারক নির্বাচিত করা হয়ে গেলে অন্যান্য বিচারিক কার্যক্রম শুরু হবে। যেমন- বিচারের সময়, সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আসামির জন্য জামিনের প্রয়োজনীয়তা।

মামলায় ছোটখাটো অপরাধে দোষী সাব্যস্ত হলে জরিমানা হতে পারে ট্রাম্পের৷ কিন্তু যদি অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তাকে সর্বোচ্চ চার বছর কারাদণ্ডের মুখোমুখি হতে হবে।

যদিও কিছু আইন বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের কারাগারে যাওয়ার চেয়ে জরিমানার মুখে পড়ার আশঙ্কাই বেশি। সূত্র: বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ