শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩০ জন। স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) রাতে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। খবর এপির।

দক্ষিণ মিন্দানাওয়ের উপকূলরক্ষী প্রধান কমোডোর রেজার্ড মারফে জানিয়েছেন, একটি শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয়। ফেরিটি ৪৩০ জন লোক বহন করতে পারে।

প্রতিবেদনে বলা হয়, নিহতের মধ্যে তিন শিশু রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ছয় মাস।

উপকূলরক্ষী বাহিনীর প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে, জাহজটির আগুন নেভাতে একদিকে পানি স্প্রে করা হচ্ছে অন্যদিকে যাত্রীদের উদ্ধার করে তীরে নিয়ে আসা হচ্ছে।

তদন্তে সহায়তার পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ফিলিপাইনে প্রায় আট হাজার দ্বীপ রয়েছে। সেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এখনো অনেক পুরোনো ফেরি ব্যবহার করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ