বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাটিকান সিটির প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫। ভ্যাটিকান সিটির বাসভবনে তার মৃত্যু হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে ভ্যাটিকানের তরফে ইতিমধ্যেই একটি বিবৃতি জারি করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, শনিবার সকাল ৯টা ৩৪ মিনিটে ভ্যাটিকানের প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্ট মৃত্যুবরণ করেন।’

প্রায় ৮ বছর ভ্যাটিকান গির্জার পোপের দায়িত্ব পালন করেন ষোড়শ বেনেডিক্ট। কিন্তু ২০১৩ সালে তিনি পদত্যাগ করেন। তিনিই ছিলেন স্বেচ্ছায় পোপের পদ থেকে সরে যাওয়া দ্বিতীয় ব্যক্তি। তার আগে ১৪১৫ সালে দ্বাদশ গ্রেগরি পোপের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বেনেডিক্ট তার জীবনের শেষ বছরগুলি কাটাচ্ছিলেন ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মঠে। তার উত্তরসূরি পোপ ফ্রান্সিস জানিয়েছেন,মাঝেমধ্যেই বেনেডিক্টকে দেখতে সেখানে যেতেন।

প্রায় দশ বছর ধরে ষোড়শ বেনেডিক্ট শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে বিগত কয়েক দিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছিল।

১৯২৭ সালের ১৬ এপ্রিল জার্মানির মার্কটলে ষোড়শ বেনেডিক্টের জন্ম। তার আসল নাম জোসেফ রেটজিঙ্গার। ২০০৫ সালে তার ৭৮ বছর বয়সে ভ্যাটিকানের পোপ নির্বাচিত হন। তিনি পোপ থাকাকালীন গির্জার উপর শিশু নির্যাতনের আঙুল উঠেছিল। এর ফলে বিতর্কের মুখেও পড়েছিলেন ষোড়শ বেনেডিক্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ