শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে চিয়াং মাই

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বাতাসের মান গতকালের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৭২, অবস্থান ষষ্ঠ। এর আগে গতকাল (মঙ্গলবার) স্কোর ছিল ১৯৪।

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এসময়ে ২০০ স্কোর নিয়ে খারাপ বায়ুর তালিকার শীর্ষে অবস্থান করে থাইল্যান্ডের চিয়াং মাই। এর আগের দিন দ্বিতীয় অবস্থানে ছিল শহরটি। চিয়াং মাইয়ের পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি, চীনের বেইজিং, চীনের উহান এবং বাংলাদেশের ঢাকা।

আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে ইরাকের বাগদাদ, মিয়ানমারের ইয়াঙ্গুন এবং পাকিস্তানের করাচি শহরে।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)। আজ অস্বাস্থ্যকর অবস্থানে রয়েছে তিনটি শহর।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ের অসলো সিটি। সবচেয়ে ভালো অবস্থানে সমান চার পয়েন্ট নিয়ে এর আগে রয়েছে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং কানাডার ভ্যানকুভার।

সর্বশেষ পাওয়া সংবাদ