শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরব বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দেবে

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে।

সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে।

আলহাম্মাদ বলেন, আইনের প্রাথমিক খসড়ায় দেখা গেছে, মক্কা ও মদিনাসহ সৌদি আরবের সব জায়গায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবে।

সৌদি আরবে বাড়ির দাম গত দুই বছরে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। এতে সেখানে বাড়ি কেনার চাহিদা অনেক কমেছে। গত বছর সৌদিতে বাড়ির চাহিদা ছিল ৮৪ শতাংশ। তবে এ বছর তা কমে ৪০ শতাংশে নেমেছে।

নাইট ফ্রাঙ্কের মিডল ইস্ট রিসার্চের প্রধান ফয়সাল দুররানি বলেছেন, দাম দ্রুত বৃদ্ধি নিঃসন্দেহে বাড়ি কেনার চাহিদা কমিয়ে দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ