শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের একটি স্কুলে বন্দুক হামলায় ৩ শিশুসহ প্রাণ গেছে ৬ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন। বন্দুকধারীর গুলিতে নিহত ৬ জনের মধ্যে তিন শিশু স্কুলটির শিক্ষার্থী এবং বাকি ৩ জন স্কুলটির কর্মচারী ছিলেন। নিহত ৩ শিশুর বয়স ৯ বছর।

স্থানীয় সময় সোমবার সকাল ১০ টার দিকে, বেসরকারি খ্রিস্টান স্কুলটিতে এলোপাতাড়ি গুলি চালায় ২৮ বছর বয়সী এক ট্র্যান্সজেন্ডার নারী অড্রে এলিজাবেথ হেল। তিনি স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে স্কুলের বারান্দায় পুলিশের সাথে গোলাগুলিতে প্রাণ যায় তার।

ন্যাশভিল মেট্রোপলিটান পুলিশ জানায়, হামলাকারীর কাছ থেকে দুটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।

নাশভিলের পুলিশপ্রধান জন ড্রেকের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। তবে সন্দেহভাজন ওই হামলাকারী স্কুল ভবনটির প্রবেশপথসহ বিস্তারিত মানচিত্র এঁকেছিলেন। এ ছাড়া তিনি একটি ‘ইশতেহার’ ও অন্যান্য লেখা রেখে গেছেন। তদন্তকারীরা এগুলো এখন তদন্ত করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ