শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৯ জন।

মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছে। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা-মদিনায় হজ ও ওমরাহ যাত্রীদের যাতায়াতে সমস্যা হচ্ছে।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়েছিল।

সূত্র : খালিজ টাইমস ও গালফ নিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ