শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় ৬৮ লাখ ২৩ হাজার ৭৩২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৭৫৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫১১ জন।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২৯ লাখ ৩৮ হাজার ৮২১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৩ হাজার ৭৩২ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার ৩৩৫ জন।

শুক্রবার (২৪ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০০ জনের এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১০৮ জন।

এ ছাড়া ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭৬২ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৮ জন এবং মৃত্যু হয়েছে ১৮০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৮১ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ১ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ২৭১ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সর্বশেষ পাওয়া সংবাদ