শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রোজার প্রথম দিনেই ইসরায়েলের হামলায় এক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ।

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়, আবু খাদিজেহের মরদেহ হাসপাতালে পৌঁছার পর তার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অনেকে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে অভিযান চালায়। তারা। এসময় গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

তুলকারেম ব্রিগেড, গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি। আবু খাদিজেহ এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। এটিকে হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে তারা।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুরাদ দ্রৌবি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি বাহিনী তুলকারেমের একটি এলাকা শুফায় হামলা চালায়।

আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

গত বছরও রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গত রোববার ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা শারম আল-শেখে মার্কিন, মিশরীয় ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানে তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত একবছরে, ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বন্দুক হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা

সর্বশেষ পাওয়া সংবাদ