শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
আন্তর্জাতিক

মোদিকে নিয়ে কটূক্তি করায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে সাজা ঘোষণার পরপরই জামিনও পেয়েছেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভারতের সুরাটের দায়রা আদালত ২০১৯ সালের করা মানহানি মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করে এ রায় দেওয়। দুই বছরের জেলের সাজা হলেও আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী স্লোগান তোলেন, ‘চৌকিদার চোর হ্যায়’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতেই এ স্লোগান তোলেন তিনি।

প্রচারণার ধারাবাহিকতায় এক জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ‘সব মোদিরা কেন চোর হয়?’ এ কথার মাধ্যমে তিনি মূলত নরেন্দ্র মোদির সঙ্গে নীরব মোদি নামে ভারতের বহুল আলোচিত এক প্রতারককে বোঝাতে ওই মন্তব্য করেন।

তবে এতে ‘মোদি’ পদবির সকলের অপমান হয়েছে বলে অভিযোগ ওঠে। এ মর্মে গুজরাটের সুরাটের আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার রায়ই বৃহস্পতিবার (২৩ মার্চ) দিয়েছেন আদালত।

ওই মামলায় আদালতের পক্ষ থেকে রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়দানের সময় আদালতেই উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। আদালত দুই বছরের কারাদণ্ডের নির্দেশ শুনিয়েছে রাহুল গান্ধীকে। তবে কারাদণ্ডের নির্দেশের পরপরই আদালত থেকে জামিন পেয়েছেন রাহুল গান্ধী।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল