শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

কাতারে ভবন ধস, চলছে তল্লাশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকা পড়ে রয়েছে কি না তা জানতে সেখানে তল্লাশি অভিযান চলছে। বুধবার (২২ মার্চ) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর খালিজ টাইমসের।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধসে পড়া চারতলা বিশিষ্ট ভবনটি দোহার বিন ডারহাম এলাকায় অবস্থিত। উদ্ধারকারীরা সাতজনকে জীবিত উদ্ধার করেছে।

তবে কী কারণে ভবনটি ধসে পড়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ভবনটি ধসের পর গাড়িতে সংকেত বাজানো হচ্ছে।

ভবনটি ধসে পড়ার পর সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রাখে। তাছাড়া কয়েকটি অ্যাম্বুলেন্স ও খননকারী যন্ত্রও দেখা যায়। একই সঙ্গে স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

এদিকে পাকিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৯ জন নিহত ও আরও বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ মার্চ) এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)।

ভূ-কম্পন অনুভূত হয়েছে ইসলামাবাদ, লাহার, রাওয়ালপিন্ডি, কুয়েত্তা, পেশওয়ারসহ আরও বেশ কয়েকটি প্রদেশে।

সর্বশেষ পাওয়া সংবাদ