শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে লাগাম টানা যাচ্ছে না বিক্ষোভ-সহিংসতার। অবসরের বয়সসীমা বৃদ্ধির বিতর্কিত আইন পাসের অনুমোদন দেয়ার ৬ষ্ঠ দিন পার হলেও এখনো উত্তাল রয়েছে প্যারিস। সমাবেশ থেকে আটক করা হয়েছে কয়েকশ’ বিক্ষোভকারীকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার রাজধানীর মূল চত্বরে জড়ো হন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় দোকানপাটে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ ফরাসিরা। জমে থাকা আবর্জনার স্তূপেও লাগিয়ে দেয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাস্তায় নামে ফায়ার সার্ভিসের সদস্যরা। ধরপাকড়ে আটক হন শতাধিক মানুষ।

মাত্র একদিন আগেই পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে তোলা হয় দুটি অনাস্থা প্রস্তাব। কিন্তু প্রস্তাবের পক্ষে যথেষ্ট ভোট ছিল না। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অভিশংসনের জোরালো দাবি তুলেছেন বিরোধীরা।

এদিকে, চলতি বছরই অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দেয়া হয়। সেটি পাসে সংবিধানের আশ্রয় নেন দেশটির প্রধানমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ