শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

সৌদিতে রমজানের চাঁদ দেখা যায়নি, রোজা শুরু ২৩ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় পবিত্র রজমান মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে, দেশটিতে ২২ মার্চ হবে শাবান মাসের শেষদিন এবং রমজান মাস শুরু হবে আগামী ২৩ মার্চ। খবর খালিজ টাইমসের।

ইসলামী ক্যালেন্ডারে মাস হয় সাধারণত ২৯ অথবা ৩০ দিনে। মাসের শুরু ও শেষ নির্ভর করে চাঁদ দেখার ওপর। এ জন্য অন্য মাসগুলোর মতো প্রতি বছর রমজানের শুরুর দিনও পূর্বনির্ধারিত হয় না।

রমজানের চাঁদ দেখা নিশ্চিত করতে বুধবারও বৈঠকে বসেবে সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি।

এর আগে, সৌদি কর্তৃপক্ষ দেশটিতে বসবাসরত মুসলিমদের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। খালি চোখে অথবা দূরবীনের মাধ্যমে যেভাবেই হোক, কেউ নতুন চাঁদ দেখলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালতে জানানোর আহ্বান জানিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ