শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে হামলা, পিটিআই নেতাসহ ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে।

অ্যাবোটাবাদ জেলা পুলিশ কর্মকর্তা উমর তোফায়েল এ হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়।

নিহত পিটিআই নেতা আতিফ বস্তি শের খানের বাসিন্দা। সাবেক প্রাদেশিক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি।

২০২২ সালের পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাভেলিয়ান তহসিল নাজিম নির্বাচিত হন আতিফ। সূত্র: ডন

সর্বশেষ পাওয়া সংবাদ