শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যামাজনের

আন্তর্জাতিক ডেস্ক : এই বছরের শুরুটা একেবারেই ভাল নয় কর্পোরেটে কর্মরতদের জন্য। এবার ফের একই পথে হাঁটল অ্যামাজন। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে।

সোমবার (২০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি।

এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করল অ্যামাজন। এছাড়া গত জানুয়ারিতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এ সংস্থাটি। ফলে চাকরি হারিয়েছেন এ সংস্থায় কর্মরত অধিকাংশ কর্মীরা।

সম্প্রতি একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এর মধ্যে রয়েছে ডেল। বিশ্বজুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার টেক্সাসের এ বহুজাতিক সংস্থা। ডেলের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে অন্য তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোও। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। কর্মী ছাঁটাই করা হয়েছে গুগলের মূল সংস্থা অ্যালফাবেটেও। একসঙ্গে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুগল সংস্থার সিইও সুন্দর পিচাই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারও একই পথ অনুসরণ করেছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ