শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: - ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সূচকের বড় উত্থানে লেনদেন শেষ সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

কৃষ্ণসাগর হয়ে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়লো

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় করা ইউক্রেন-রাশিয়ার কৃষ্ণসাগর হয়ে নিরাপদে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ আরও বাড়লো। শনিবার (১৮ মার্চ) জাতিসংঘ ও তুরস্কের তরফে এ ঘোষণা দেওয়া হয়।

গতবছর জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের চুক্তিটি সম্পন্ন হয়। পরে নভেম্বরে আরও ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়। বিশ্বব্যাপী খাদ্যসংকট মোকাবিলা করাই ছিল এই চুক্তির মূল লক্ষ্য।

গতবছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর কৃষ্ণসাগর অবরুদ্ধ করা হলে বন্ধে হয়ে যায় শস্য রপ্তানি কার্যক্রম। ব্যাপক খাদ্যসংকট শুরু হয় বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে খাদ্য পণ্যের দাম বেড়ে যায় বহুগুণ। শনিবার সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

জাতিসংঘ ও তুরস্ক শনিবার জানায় চুক্তিটির মেয়াদ বাড়ানো হয়েছে, তবে কতদিনের জন্য তা নির্দিষ্ট করেনি তারা। ইউক্রেন বলছে, এটি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু রাশিয়ার সহযোগিতা প্রয়োজন এবং মস্কো শুধু ৬০ দিনের জন্য চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ, রাশিয়ার খাদ্যপণ্য এবং সার বিশ্ব বাজারে সরবরাহের পাশাপাশি, বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ।’

ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, ইউক্রেন জাতিসংঘের সহায়তা কর্মসূচির জন্য প্রায় ৫ লাখ টন গম সরবরাহ করেছে। শনিবার তিনি আরও বলেন, কৃষ্ণসাগর হয়ে রপ্তানি চুক্তি ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

ভূমি মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা: ভূমি অফিসে টানাতে হবে ফি তালিকা, অতিরিক্ত আদায়ে ১৬১২২-এ অভিযোগ

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

তাড়াশ পৌরসভার ৮ কোটি ৪৭ লাখ টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জে নিখোঁজের পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

চতুর্থ দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে: প্রধানমন্ত্রী