বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ভারতের মেঘালয় ও মণিপুর রাজ্যে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর ও মেঘালয় রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য।

মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৪। গত ২২ ফেব্রুয়ারি আবার ভূমিকম্প হয় দিল্লি ও এর আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪।

মঙ্গলবার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানেও। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। একই সময়ে তাজিকিস্তানেও ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।

যদিও এসব ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

সর্বশেষ পাওয়া সংবাদ