মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
আন্তর্জাতিক

তুরস্কে ফের ৫.৬ মাত্রার ভূমিকম্পে ভবনধসে ১ জন নিহত এবং ৬৯ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে অর্ধলক্ষাধিক প্রাণহানির ক্ষত শুকাতে না শুকাতেই তুরস্কে আরও একবার আঘাত হানলো প্রাণঘাতী ভূকম্পন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাঝারি মাত্রার এ ভূমিকম্পে দেশটির মালাতিয়া প্রদেশে একজন নিহত এবং অন্তত ৬৯ জন আহত হয়েছেন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৪ মিনিটে দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ইয়েসিলিউর্ট জেলা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটিতে নতুন করে আরও কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এরই মধ্যে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

এদিন ভূমিকম্পের পরপরই রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কিত বাসিন্দারা। তবে তাদের ভেঙে পড়া স্থাপনা থেকে দূরে থাকতে এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে প্রবেশ না করতে পরামর্শ দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

এদিন মালতিয়া ছাড়াও কাহরামানমারাস, গাজিয়ানটেপ, আদিয়ামান, শানলিউরফার মতো আশপাশের প্রদেশগুলোতে ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প। এর কয়েক ঘণ্টা পরে ফের ৭ দশমিক ৬ মাত্রার ‍ভূকম্পন অনুভূত হয় ওই অঞ্চলে। এতে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণ এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল।

এ ঘটনায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। গৃহহীন হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।

তুর্কি কর্তৃপক্ষের হিসাবে, গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা ছিল ৪৪ হাজার ২১৮ জনে। আর সিরিয়ার সরকার ও উদ্ধারকারী সংগঠনগুলোর তথ্য বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ভূমিকম্পের আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ হাজার ৯১৪ জন। সূত্র: ডেইলি সাবাহ, আল-জাজিরা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ