বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে টমেটো নিয়ে কাড়াকাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে ব্যাপকভাবে সবজির ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে টমেটোর ক্ষেত্রে। সরবরাহ ঘটতির কারণে দেশটির সুপারশপগুলোতে পর্যাপ্ত টমেটো পাওয়া যাচ্ছে না। ক্রেতারা নিজেদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সবজি কিনতে পারছেন না। কেনাকাটায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। খবর রয়টার্সের।

মূলত আফ্রিকা থেকে সবজি আমদানি করে যুক্তরাজ্য। কিন্তু এ বছর বৈরী আবহাওয়ার কারণে অঞ্চলটিতে ভালো ফলন হয়নি।

যুক্তরাজ্যের তৃতীয় বড় সুপারশপ আসডা টমেটো, গোলমরিচ, শসা, লেটুস, সালাদ ব্যাগ, ব্রকলি, ফুলকপি ও রাস্পবেরি কেনার ক্ষেত্রে অস্থায়ীভাবে ৩ প্যাকের সীমা চালু করেছে।

শপিংমলটির একজন মুখপাত্র জানান, অন্যান্য সুপারশপের মতোই কিছু পণ্যের ক্ষেত্রে আমরাও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এসব পণ্য দক্ষিণ স্পেন ও উত্তর আফ্রিকায় জন্মায়।

তাদের প্রতিদ্বন্দ্বী শপ মরিসনস টমেটো, শসা, লেটুস ও মরিচ কেনার ক্ষেত্রে প্রতি গ্রাহকের জন্য সর্বোচ্চ দুটি নির্ধারণ করা দেওয়ার কথা জানিয়েছে।

তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ছবিতে দেখা গেছে, সুপারশপগুলোর তাক ফল ও সবজিশূন্য। অনেক জায়গায়ই পাওয়া যাচ্ছে না টমেটো।

সর্বশেষ পাওয়া সংবাদ