বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশে ঢুকতে আগাম ভিসা লাগবে না সৌদিদের

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ঢুকতে সৌদি নাগরিকদের আর আগাম ভিসার প্রয়োজন হবে না। এ দেশে পৌঁছানোর পরে অন অ্যারাইভাল ভিসা পাবেন তারা।

সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকার সৌদি দূতাবাস এ ঘোষণা দিয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে প্রবেশ করতে ইচ্ছুক সৌদি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা দিতে রাজি হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ভ্রমণকারীরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) পৌঁছানোর পরে ভিসা পেতে পারেন।

এ বিষয়ে যেকোনো সমস্যা কিংবা প্রয়োজনে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া ফোন নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর সৌদি দূতাবাস বাংলাদেশ সফরে ইচ্ছুক সৌদি নাগরিকদের রিয়াদে বাংলাদেশি দূতাবাস বা জেদ্দার কনস্যুলেট জেনারেল থেকে প্রয়োজনীয় ভিসা নিতে নির্দেশ দিয়েছিল।

পার্সপোর্ট ইনডেক্সের তথ্যমতে, বর্তমানে সৌদি আরবের নাগরিকরা বিশ্বের ৪৮টি দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। আর তাদের অন অ্যারাইভাল ভিসা দেয় ৪৯টি দেশ। বিপরীতে বাংলাদেশের নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশাধিকার রয়েছে মাত্র ১৬টি দেশে। আর অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় ৩৩টি দেশে।

সর্বশেষ পাওয়া সংবাদ