বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

ইতালি উপকূলে নৌকাডুবে ৫৯ অভিবাসনপ্রত্যাশী-শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।

এছাড়া উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। তারা ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিক।

ইউরোপের দেশ ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ড সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এএনএসএ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জীবিতদের সন্ধানে উদ্ধার তৎপড়তা বাড়ানো হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘটনার জন্য মানবপাচারকারীদের দায়ী করেছেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যে মাত্র ২০ মিটার দীর্ঘ একটি নৌকায় ২০০ জন মানুষ নিয়ে যাত্রা করা অপরাধ। এটা অমানবিক।

এর আগে বুধবার (১৫ ফেব্রুয়ারি) লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে যায়। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হয়, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানায়, লিবিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করে। সূত্র: আল জাজিরা, সিএনএন

সর্বশেষ পাওয়া সংবাদ