শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন : জি-২০ সম্মেলনে মস্কোর প্রতি নিন্দা, চীনের বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ এর নেতারা। তবে, সম্মেলনে যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছে চীন ও রাশিয়া।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জি২০-র অন্যতম সদস্য রাশিয়া ইউক্রেইনে তার কর্মকাণ্ডকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে, ‘যুদ্ধ’ নয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এ জি-২০ সম্মেলন। আয়োজক দেশ ভারতও বিবৃতিতে যুদ্ধের বিষয়টি উত্থাপন করতে অনিচ্ছুক ছিল বলে জানিয়েছেন জি২০ কর্মকর্তারা। ইউক্রেইন যুদ্ধের বিষয়ে এখন নিরপেক্ষ অবস্থান নিয়েছে ভারত।

এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ শিল্পোন্নত সাতটি দেশের জোট জি৭ এর মিত্ররা ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর বিষয়টি রাখতে বদ্ধপরিকর থাকলেও বিরোধিতা করে যাচ্ছেন রাশিয়া ও চীনের প্রতিনিধিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ