বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গেজেট জারি - ৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী - ৪ হাজার এসআই, ৪ হাজার সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের পরিকল্পনা রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ড - প্রথম দফায় দেশে ফিরল ৯ প্রবাসীর মরদেহ এপেক্সের নতুন পরিবেশবান্ধব শপিং ব্যাগ, সাত মাসেই মিশবে মাটিতে আইপিডিসি ফাইন্যান্স ও এবিসি রিয়েল এস্টেটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
advertisement
আন্তর্জাতিক

এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির নিউ ব্রিটেন অঞ্চল।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার এবং রাতে জাপানের উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিংস অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্প উৎপন্নের জন্য এ অঞ্চলটি একটি হটস্পট।

এর আগে ২০১৮ সালে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে পাপুয়া নিউগিনিতে। সে সময় দেশটিতে শতাধিক মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু-কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন:

পাকিস্তানে ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকের ওপর বন্দুকহামলা

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ ৫ জন নিহত

সর্বশেষ পাওয়া সংবাদ