বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকের ওপর বন্দুকহামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের ওপর লাহোরে বন্দুকহামলা চালানো হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

শুক্রবার তার ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, মারভিয়া যখন একটি ফার্মেসি থেকে লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন তখনই দুই বন্দুকধারী হামলা চালায়।

অভিযোগে মারভিয়া আরও জানান, ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন ২০১৮ নিয়ে তার মতামত শেয়ার করার পরে ফোনে হুমকি পাচ্ছিলেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে, কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) বলেছিল আইনটি ইসলামী শরিয়াহর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

মারভিয়ার ওপর হামলার এফআইআরে বলা হয়েছে, ২৩ ফেব্রুয়ারি রাতে দুজন সন্দেহভাজন তার ওপর গুলি চালায়। তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান তিনি।

হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে গেছেন মারভিয়া।
সূত্র: জিও নিউজ

সর্বশেষ পাওয়া সংবাদ