বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে রোগীসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) নেভাদার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

লিয়ন কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুই ঘন্টা পরে ধ্বংসাবশেষ পাওয়া যায় সেটির।

কেয়ার ফ্লাইট প্লেন ও হেলিকপ্টারে অ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করে। তারা আরও জানায়, নিহতদের মধ্যে পাইলট, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর পরিবারের এক সদস্য ছিলেন। এক বিবৃতিতে কোম্পানিটি এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) শনিবার সকালে টুইটারে জানায় তারা দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের ৭ সদস্যের একটি দল পাঠাচ্ছে। বিধ্বস্ত হওয়া এয়ার প্লেনটির মডেল হচ্ছে পিলেটাস পিসি-১২। ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষের রেকর্ড বলছে, ২০০২ সালে তৈরি হয় এই এয়ার অ্যাম্বুলেন্স। সূত্র: এপি

সর্বশেষ পাওয়া সংবাদ