বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর জাকার্তা পোস্টের।

ইউরোপিয়ান মেডিটেরিয়ানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) দেয়া তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ১০০ কিলোমিটার। তবে ইন্দোনেশিয়ায় গত রাতের ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো জানা যায়নি।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৫১ হাজার মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে তাজিকিস্তান-চীনের সীমান্তবর্তী অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগের দিন নেপালের পশ্চিমাঞ্চলের সুদূর পশ্চিম প্রদেশের বাজুরা শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

সর্বশেষ পাওয়া সংবাদ