বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল - সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী সূচকের উত্থানে লেনদেন শেষ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন
advertisement
আন্তর্জাতিক

এ বছরই পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরই সারমাট পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। যুদ্ধের বছরপূর্তি সামনে রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা জানিয়েছেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। খবর আল-জাজিরার।

২০১৮ সালে পুতিন আরএস-২৮ নামের সারমাট ক্ষেপণাস্ত্রের কথা জানান। এটি সাতান-২ এর অনুকরণে তৈরি করা হয়েছে বলে মনে করেন পশ্চিমা বিশেষজ্ঞরা। গত বছরই এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ছিল।

এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন সফরের আগে সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। তবে সে পরীক্ষা ব্যর্থ হয়।

পুতিন জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র শত্রুদের দ্বিতীবার ভাবতে বাধ্য করবে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই রুশ ক্ষেপণাস্ত্র ১৮ হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম।

এদিকে দু’দেশের মধ্যকার এই সংঘাতের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

তিনি বলেন, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতাকে উসকে দিচ্ছে এবং বৈশ্বিক উত্তেজনা ও বিভাজনে ইন্ধন জোগাচ্ছে। এছাড়া অন্য সংকট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে এবং বৈশ্বিক সমস্যা আরও চাপ সৃষ্টি করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ