বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০ সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে খলনায়ক ডন দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু
advertisement
আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান, নিহতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে বহু। বুধবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে শহরটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর সেখানে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জানা গেছে, অভিযানের শুরুতেই শহরের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। মূলত এক ফিলিস্তিনি যোদ্ধার বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়।

লায়ন্স ডেন নামের ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এখনো নাবলুস শহরে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা।

২০২৩ সালের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা অধিকৃত অঞ্চলে ১৩ শিশুসহ ৬১ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ