বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনকে ৫০ কোটি ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : কোনো পূর্বঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধে ৫০ কোটি ডলারের অস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। সফরে গিয়েই এ ঘোষণা দেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (২০ ফেব্রুয়ারি) হঠাৎ কিয়েভ সফরে যান বাইডেন। সেখানে গিয়েই এ অতিরিক্ত সামরিক সহায়তার ঘোষণা করেন। বাইডেন বলেন, আমরা প্রায় ৭০০টি ট্যাঙ্ক, কয়েক হাজার সাঁজোয়া যান, ১ হাজারটি আর্টিলারি সিস্টেম, দুই মিলিয়নেরও বেশি রাউন্ডের আর্টিলারি গোলাবারুদ, ৫০টিরও বেশি উন্নত লঞ্চ রকেট সিস্টেম, অ্যান্টি-শিপ এবং এয়ার ডিফেন্স সিস্টেম দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি ইউক্রেনকে।

বাইডেন আরও বলেন, চলতি সপ্তাহের পর রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সেই সাথে যারা মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়াকে সাহায্য করছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আসবে। ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ