বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনে বাইডেন, রাশিয়ায় চীনা পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সোমবার উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিয়েভে পৌঁছে দেশটির প্রতি শতভাগ সহায়তার নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চলতি সপ্তাহেই দেশটিতে সফরে যাওয়ার কথা রয়েছে তার। খবর সিএনএনের।

ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র তিন দিন বাকি। এমন সময় পোল্যান্ডে তিন দিনের পূর্বঘোষিত সফরের কথা ছিল বাইডেনের; কিন্তু গোপনে কিয়েভে চলে গেছেন তিনি।

এদিকে আট দিনের ইউরোপ সফরের শুরুতেই মস্কো সফরে যাচ্ছেন ওয়াং ই। সম্প্রতি জার্মানির মিউনিখ আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়াকে অস্ত্র সহায়তার কথা ভাবছে চীন। তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে দেশটির ওয়াগনার বাহিনীকে সাহায্য করা শুরু করে দিয়েছে চীন।

সর্বশেষ পাওয়া সংবাদ