বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। বরযাত্রীবাহী বাসটি ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল। যাত্রাপথে চকওয়ালের কালার কাহার এলাকার কাছে ব্রেকফেল হলে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এসব তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ব্রেকফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা তিনটি গাড়িকে ধাক্কা দেয়।

চকওয়ালের জেলাপ্রশাসক কুরাত-উল-আইন জানিয়েছেন, দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাকিস্তানে এক মাসেরও কম সময়ে এটি এই ধরনের তৃতীয় সড়ক দুর্ঘটনা।

গত ২৯ জানুয়ারি লাসবেলা জেলার বেলা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এবং আগুনে পুড়ে অন্তত ৪১ জন নিহত হন। ভোরের দিকে কমপক্ষে ৪৪ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। পুলিশ জানিয়েছে, অতিরিক্ত গতির কারণে বাসচালক নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনা ঘটে।

এর আগে, জানুয়ারির মাসের শুরুর দিকে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় পাঁচ মাস বয়সী এক শিশু নিহত এবং ১৬ যাত্রী আহত হন। মুজাফফরাবাদগামী বাসটি মানসেরার বাত্রাসি এলাকায় খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ