বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বহুতল ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার রাতে দামাস্কাসে আছড়ে পড়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এমনই দাবি করেছে যুদ্ধের বিষয়ে নজর রাখা একটি সংস্থা (ওয়ার মনিটর)।

প্রাথমিকভাবে, ইরানের প্রশাসন সূত্রে জানা গিয়েছিল নিহতের সংখ্যা পাঁচ। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। পরে, সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতের সংখ্যা ১৫। আহত হয়েছেন আরও বেশি।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দামাস্কাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কীভাবে ক্ষেপণাস্ত্রের হানায় ভেঙে পড়ছে ১০তলা ভবন।

সর্বশেষ পাওয়া সংবাদ