বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
দুদকের মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু সিরাজগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে জিএমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন - বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করতে চায় চীন রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা-ভূমিধস, মৃত্যু ৩৬

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হচ্ছে শত শত মানুষ। খবর আল-জাজিরার।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশি ছবিতে দেখা গেছে, সাও পাওলো রাজ্যের একটি শহর পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের কারণে অসংখ্য বাড়ি ভেসে গেছে। এমনকি অনেক রাস্তাও পানিতে ডুবে গেছে। গাছ পড়ে ধ্বংস হয়েছে গাড়ি।

সাও পাওলো থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত শহরটিতে একটি অনুষ্ঠান ঘিরে অনেক মানুষই ছুটি কাটাতে গিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে এটি অন্যতম। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

প্রতিবেদনে বলা হয়, সান সেবাস্তিয়াওতেই মারা গেছেন, ৩৫ জন। অন্যদিকে সাত বছর বয়সী একজন মারা গেছে পার্শবর্তী একটি শহরে।

এদিকে উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনেরও চেষ্টা করা হচ্ছে।

ব্রাজিলের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ শুরু করারর জন্য বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ