বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

হাঙরের আক্রমণে পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : সমুদ্রসৈকতে হাঙরের আক্রমণে এক অস্ট্রেলিয়ান পর্যটকের মৃত্যু হয়েছে। আতঙ্কিত দর্শকদের সামনেই ফরাসি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

সেখানের কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় সৈকত নোমিয়ায় ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি যখন হাঙরের আক্রমণের শিকার হন তখন তিনি তীর থেকে ১৫০ মিটার বা ৫০০ ফুট দূরে সাঁতার কাটছিলেন।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকবার তিনি আক্রমণের শিকার হন। এতে তার বাহু ও পা মারত্মকভাবে জখম হয়।

ঘটনার পরপরই কাছাকাছি থাকা দুই ব্যক্তিকে তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এরপর জরুরি সেবা তাকে বাঁচানোর চেষ্টা করে।

তাছাড়া তাকে যখন হাঙর আক্রমণ করে তখন অনেকেই পানিতে ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর সৈকতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে কর্তৃপক্ষ ওই এলাকার বেশিরভাগ সৈকত বন্ধ করে দেয় এবং কাছাকাছি পানিতে থাকা হাঙর ধরার নির্দেশ দিয়েছে।

এটি তিন সপ্তাহের মধ্যে চেতিউ রয়্যাল সৈকতের কাছে তৃতীয় হাঙরের আক্রমণ বলেও জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ