বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলের মিসাইল হামলায় সিরিয়ার ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের মিসাইল হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এই মিসাইল হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকার আশপাশের একটি ভবনে ইসরায়েলি রকেট আঘাত হানে। সিরিয়ার একজন পুলিশ কর্মকর্তা জানান, ইসরায়েলের এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

এদিকে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, মধ্যরাতের পরপরই রাজধানী দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি নানা স্থাপনার পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ