বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা - ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ আরএকে সিরামিকসে উৎপাদন লাইন-৩ পুনরায় শুরু মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন এমটিবির প্রয়াত উদ্যোক্তার শেয়ার পাবেন ছেলে-মেয়ে মৃত্যু বেড়ে ১৬২ - ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপালে প্রলয়ী বন্যা: ইউএসজিএস নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬০ নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

ভাইরাল হলো ইলন মাস্কের একটি পুরানো ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ইলন মাস্কের একটি পুরানো ভিডিও। ‘টেসলা ওনারস সিলিকন ভ্যালি’ নামক টুইটার পেজ থেকে শেয়ার করা ওই ভিডিওটি এরই মধ্যে প্রায় ২০ লাখ মানুষ দেখেছেন। পাশাপাশি পোস্টটির নিচে মজার সব মন্তব্য করেছেন টুইটার ব্যবহারকারীদের অনেকে।

জানা যায়, শেয়ার করা ভিডিও ক্লিপটি ১৯৯৮ সালের। সেসময় মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সানডে মর্নিংয়ে একটি সাক্ষাৎকার দেন টেসলা ও স্পেসএক্স প্রধান ও সাবেক শীর্ষ ধনী ইলন মাস্ক।

ভিডিওটিতে, শুকনো গড়নের ও পাতলা চুলওয়ালা ইলন মাস্ক ব্যাখ্যা করছেন, কীভাবে তিনি ইন্টারনেটভিত্তিক যোগাযোগের সব ধরণকে একত্রিত করতে চলেছেন। ইন্টারনেটকে নিজের ভাষায় সংজ্ঞায়িত করার সময় ইলন এটিকে সব যোগাযোগ মাধ্যমের একটি ‘সুপার-সেট’ বলে অভিহিত করেন।

এদিকে, ভিডিওটি যে শুধু সাধারণ মানুষের নজর কেড়েছে তা নয়। পোস্টটির নিচে কমেন্ট করেছেন খোদ ইলন মাস্ক। কমেন্ট সেকশনে তিনি লেখেন, ওয়াও, প্রাচীনকালের ঘটনা! ঠিক কখনকার এটি? উত্তরে, ‘টেসলা ওনারস সিলিকন ভ্যালি’ লেখে, ভিডিও ক্লিপটি ১৯৯৮ সালের একটি সাক্ষাৎকার থেকে নেওয়া।

এদিকে, প্রায় ২০ লাখ ভিউয়ারের মধ্যে অনেকেই ইলন মাস্কের তৎকালীন চিন্তা-ভাবনা নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ইলনের কথাগুলো একদম সঠিক ছিল। একজন সত্যিকারের স্বপ্নদর্শী তিনি।

আরেকজন লিখেছেন, এটা নিশ্চয়ই ’৯০ দশকের ঘটনা। ইলন তার চমকপ্রদ ও অত্যন্ত সুদুরপ্রসারী ভাবনা প্রকাশ করেছেন। তরুণ প্রজেন্মের অনেকেই আবার লিখেছেন, ভিডিও ক্লিপটি তাদের জন্মের সময়ের কিংবা তারও আগের।

দ্য ব্যাড পিপল গভর্নমেন্ট নামের আইডি থেকে লেখা হয়, তুরস্কে গিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট (চুল প্রতিস্থাপন) করার ঠিক আগের ঘটনা। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ