বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর দক্ষিণাঞ্চলে ভূমিধসে ১৫ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় এখনো দু’জন নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

আরেকুইপা অঞ্চলের ন্যাশনাল সিভিল ডিফেন্স ইনস্টিটিউট অধিদপ্তর জানায়, ‘এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।’ সেখানে প্রবল বর্ষণের কারণে রোববার কাদার ঢল ও পাথর ধস শুরু হয়।

ভূমিধসে নিকোলাস ভ্যালকারসেল নামের একটি এলাকার চারটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকুইপার গভর্নর রোহেল সানচেজ ‘ক্যানাল এন’ টেলিভিশনকে বলেন, ‘এই চারটি গ্রামের পরিস্থিতি সত্যিই খারাপ।’

গভর্নর আরো বলেন, এ সময় ওই সব গ্রামের কাছাকাছি বিভিন্ন পাহাড়ে খনি শ্রমিকরা কাজ করছিল এবং সম্ভাবত তারা ভেসে গেছে।

সানচেজের মতে, এতে আরেকুইপায় থাকা প্রায় ১২ হাজার মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরেকুইপার কর্মকর্তারা রাজধানী লিমার সরকারকে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বলেছেন।

আরও পড়ুন:

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৪৩০০ ছাড়াল

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

সর্বশেষ পাওয়া সংবাদ