বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় কাস্টিনা রাজ্যে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। দেশটিতে আসন্ন পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে এই সংঘর্ষ ঘটল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, একটি সশস্ত্র গ্যাং যারা স্থানীয়ভাবে ডাকু নামে পরিচিত তারা বাকোরি গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীর ওপর গুলি ছুঁড়তে থাকে। এতে ৪০ জনেরও বেশি নিহত হয়। এর পর পালিয়ে যাওয়ার আগে তারা গ্রামের গবাদিপশু লুট করে নিয়ে জঙ্গলে পালিয়ে যায়।

ঘটনার পরপরই জঙ্গলে ডাকুদের খোঁজ করতে স্থানীয় সশস্ত্র প্রহরীদের দায়িত্ব দেয়া হয়। পরে জঙ্গলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। গোলাগুলির ফলে ব্যাপক প্রাণহানিও হয়।

দস্যুদের শাস্তি দেয়ার বিষয়ে ইসাহ বলেন, ‘অভিযুক্তদের শাস্তির মুখোমুখি করতে একটি যৌথ অভিযান চলছে।’ কাস্টিনা সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ইব্রাহিম আহমেদ বলেছেন, ‘আমরা গ্রামবাসীদের আইন নিজ হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছি। অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।’

তবে কাস্টিনা পুলিশের দুটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ৫০। জঙ্গল থেকে এরই মধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের রাজ্যের কাঙ্কারা নামের একটি হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তবে কতজন আহত হয়েছে এই বিষয়ে কোনো তথ্য দেয়নি সূত্র।

সর্বশেষ পাওয়া সংবাদ