শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ 1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার
advertisement
আন্তর্জাতিক

৮০ বছর পর ফের জার্মান ট্যাংকের সম্মুখীন: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ৮০ বছর পর আবার জার্মান ট্যাংকের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলাকে ন্যাৎসিদের বিরুদ্ধে যুদ্ধের সঙ্গেও তুলনা করেছেন তিনি। স্তালিনগ্রাদ যুদ্ধ শেষের ৮০তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেছেন পুতিন। খবর বিবিসির।

ইউক্রেনে জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেন, এটা অবিশ্বাস্য কিন্তু সত্য। আমরা আবারও জার্মান লেপার্ড ট্যাংকের হুমকি পাচ্ছি।

মূলত যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিভিন্ন দেশ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে। এর মধ্যে জার্মানি হচ্ছে অন্যতম। সবচেয়ে বেশি সাহায্য করছে যুক্তরাষ্ট্র।

স্তালিনগ্রাদ বর্তমান নাম ভলগোগ্রাদে প্রথাগত অস্ত্রের বাইরে গিয়ে পদক্ষেপ নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন।

এদিকে ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে কিয়েভ সফরে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। যুদ্ধের এক বছর পূর্তিতে বাকি আছে মাত্র ২১ দিন।

কিয়েভ রেলওয়েস্টেশনে দাঁড়ানো একটি ছবি টুইটারে পোস্ট করে তিনি জানিয়েছেন, আমরা এখানে একসঙ্গে এসেছি ইইউ বরাবরের মতোই দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে আছে তা দেখাতে এবং আমাদের সমর্থন ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ