বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনকে মাত্র ৫০ টাকায় ড্রোন দিবে মার্কিন কোম্পানি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারী কোম্পানি জেনারেল অ্যারোনটিক্যাল সিস্টেম ইউক্রেনকে মাত্র ১ ডলারে সামরিক নজরদারির ও ছোট হামলা চালাতে সক্ষম এমন দুটি অত্যাধুনিক ড্রোন দিতে চেয়েছে। বাংলাদেশি মুদ্রার হিসাবে এটি ডলারের দাম পড়ছে মাত্র ৫০ টাকার সামান্য বেশি (২ ফ্রেব্রুয়ারির মুদ্রার মান অনুযায়ী)।

জেনারেল অ্যাটোমিক অ্যারোনটিক্যাল সিস্টেমস বলে, তারা কয়েক মাস ধরে ইউক্রেনের কাছে তাদের শক্তিশালী গ্রে ঈগল ও রিপার ড্রোন বিক্রির অনুমোদন দেওয়ার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়ে আসছে। মার্কিন বাহিনী এসব ড্রোনের মাধ্যমে আফগানিস্তান, সিরিয়া, ইরাকসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে নজরদারি ও লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সফল হয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ আরও বলে, ড্রোনগুলো মধ্যম উচ্চতায় দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। এ ধরনের ড্রোন রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সবেচেয়ে বেশি প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর মধ্যে একটি।

জানা যায়, মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনকে বেশ কয়েকটি স্বল্প সক্ষমতার ড্রোন সরবরাহ করেছে। তবে জেনারেল অ্যাটমিকের মনুষ্যবিহীন বিমানের মতো উন্নত প্রযুক্তি ও দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন কিছু দেয়নি।

জেনারেল অ্যাটমিক্সের প্রধান নির্বাহী লিন্ডেন ব্লু এক বিবৃতিতে বলেন, ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর থেকেই, আমরা ইউক্রেনীয় বাহিনী অনুরোধে সাড়া দিতে এমকিউ- ৯ ও এমকিউ- ১সি গ্রে ঈগলসহ আমাদের অন্য পণ্যগুলোর বিকল্প খুঁজতে শুরু করি।

‘এমনকি, আমরা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সরকারকে বিনা খরচে ইউক্রেনীয় অপারেটরদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছি। তাছাড়া আমরা ৫০ সেন্টের বিনিময়ে একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও অন্যান্য হার্ডওয়্যারসহ নিজস্ব দুটি প্রশিক্ষণ বিমান হস্তান্তর করতে প্রস্তুত ছিলাম।’

লিন্ডেন ব্লু আরও বলেন, এটি একটি অসাধারণ চুক্তি হতে পারে, যার সঙ্গে কোনো শর্ত জড়িত নেই। এখন শুধু দরকার মার্কিন সরকারের অনুমোদন। আমাদের মতামত হলো, ইউক্রেনীয় বাহিনীকে পুরোপুরি সমৃদ্ধ ও সক্ষম করতে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এখনই সময় অত্যাধুনিক সামরিক প্রযুক্তি দিয়ে কিয়েভকে সাহায্য করার। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ