শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ 1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার
advertisement
আন্তর্জাতিক

বেলজিয়ামের রানি ঢাকা আসছেন ৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : ৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। আগামী ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসবেন তিনি। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অ্যাডভোকেট হিসেবে তার এই সফর।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র সেহেলী সাবরিন সাংবাদিকদের এ তথ্য জানান। বেলজিয়ামের কোনো রানির এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।

জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বা অনু‌প্রেরণা যোগা‌তে তাদের ভূমিকা থাকে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ