শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ায় সমলিঙ্গের প্রেম ও বিয়ে নিষিদ্ধ করে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন। ওই আইনে বিপরীত লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বলা হয়েছে। সমলিঙ্গের প্রেম এবং বিয়েসহ সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি দেশটিতে সমলিঙ্গের প্রেম বা বিয়েকে সমর্থন করে এমন বই, সিনেমা, শিল্পকর্মের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

সরকার জানিয়েছে, কোনো বই যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে তবে সেই বই বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। বই বিক্রি বন্ধ করে দিতে হবে। এই ধরনের সিনেমাও রাশিয়াতে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে কিছু লিখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। রাশিয়ার সংবাদমাধ্যম দাবি করেছে, এই জরিমানার পরিমাণ পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত হতে পারে।

টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্যও একটি আইন তৈরি করা হচ্ছে বলে দেশটির একাধিক সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে।

এই নতুন আইন নিয়ে দেশটির ভিতরে এবং বাইরে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে এর প্রতিবাদ করে কোনো লাভ হবে না। সূত্র: ডয়চে ভেলে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ