সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
আন্তর্জাতিক

বিয়ের ফটোশুটে এসে বউকে সরিয়ে বরের সাথে নিজেই ছবি তুললো বানর

আন্তর্জাতিক ডেস্ক :বিয়ের দিন ঘটে যাওয়া নানা ঘটনা দাগ হয়তো মনে থাকে সারাজীবন। তবে ছোটখাটো বিষয়গুলো ঠিকই হারিয়ে যায় স্মৃতির অতল গহ্বরে। সেগুলোকে ধরে রাখতেই অনেকে আনুষ্ঠানিকভাবে ওয়েডিং ফটোশুটের আয়োজন করেন। তাতে নানা ভঙ্গিতে তোলা ছবিগুলো হয়ে ওঠে অমূল্য সম্পদ। কিন্তু এমন একটি বিশেষ মুহূর্তে যদি কোনো বানর এসে বাগড়া দেয়, কেমন লাগবে বলুন তো!

সত্যিই এক নবদম্পতির বিয়ের ফটোশুটে বাগড়া দিয়েছিল একটি বানর ও সঙ্গে থাকা বাচ্চা। তবে খারাপ কিছু ঘটেনি। পরিস্থিতি দারুণভাবে সামলে নিয়েছিলেন নতুন বর-বউ ও ফটোগ্রাফার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। এর ক্যাপশনে লেখা, ‘বিশ্বাস করতে পারছি না, আমাদের ভিডিওগ্রাফাররা ফিল্মে এটি পেয়েছেন। আমরা এটি পছন্দ করেছি এবং তার পিঠে থাকা বাচ্চাটিও।’ ভিডিওর ওপরে একটি টেক্সটে লেখা, ‘পিওভি (পয়েন্ট অব ভিউ): যখন একটি বানর আপনার বিয়েতে ঢুকে পড়ে।’

ভিডিওতে দেখা যায়, নতুন বর একটি রোমান্টিক ভিডিওর জন্য তার স্ত্রীকে কোলে তুলে ঘোরাচ্ছেন। হঠাৎ একটি কৌতূহলী বানর পিঠে বাচ্চা নিয়ে ফটোশুটের স্পটে ঢুকে পড়ে। বানরটি প্রথমে কনেকে স্পর্শ করলে তিনি ভয় পেয়ে দূরে সরে আসেন। কিন্তু বর বেশ শান্তই ছিলেন। এসময় বানরটি বাচ্চাসহ বরের হাতের ওপর উঠে যায় এবং আরাম করে বসে। ভাবখানা এমন যেন সে বলতে চাচ্ছিল, ছবিতে আমিও থাকতে চাই!

তখন বর শান্তভাবে তাদের ধরে রাখেন এবং একসঙ্গে ছবি তোলার জন্য হাসিমুখে পোজ দেন। পরে নববধূও বানরের উপস্থিতিতে স্বাচ্ছন্দ্যে ছবি তোলেন এবং তাদের আদর করেন।

কিছুক্ষণ পরে দেখা যায়, নবদম্পতি তাদের ফটোশুট চালিয়ে যাচ্ছেন এবং বানরটি বাচ্চাসহ সেই দৃশ্য দেখছে।

ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পরপরই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। মন্তব্য করেছেন আরও অনেকে।

এক মন্তব্যকারী লিখেছেন, ‘সে (বানর) বলছে, ‘মেয়ে, আমি (বানর) তোমার বরকে চুরি করবো’। তৃতীয় এক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘সে অবশ্যই স্বামী খুঁজছিল এবং আপনাকে বেছে নিয়েছে। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ