বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় ৬৭ লাখ ৬৪ হাজার ৬৭৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এসময়ে ভাইরাসটিতে এক হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৩ জন। এ নিয়ে মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৪ হাজার ৬৭৩ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৭০ জনে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ফ্রান্স, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ফিলিপাইন ও হাঙ্গেরির মতো দেশগুলো।

দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৩০৮ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৬৮ হাজার ৩৯৯ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ২২১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪২ লাখ ৮৯ হাজার ৪৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৩৪ হাজার ২৫৯ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৩৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ২০০ জন।

ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন চার হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৫৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৯৫ লাখ ২৮ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৪ হাজার ২৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় সংক্রমিত হয়েছেন আট হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ৪১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ৫৮ হাজার ৬৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ১০৮ জনের।

দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন এবং মারা গেছেন ৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৯৭ হাজার ৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৮৬ জনের।

তাইওয়ানে একদিনে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯৫ লাখ ৬৯ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৩৫৬ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কলম্বিয়ায় শনাক্ত ৮৯১ জন এবং মারা গেছেন ৫৮ জন, পেরুতে সংক্রমিত ৩৩১ জন এবং মারা গেছেন ৬৮ জন, ফিলিপাইনে সংক্রমিত ১৯৯ জন এবং মারা গেছেন ২৩ জন, হাঙ্গেরিতে সংক্রমিত ৬২০ জন এবং মারা গেছেন ১৯ জন।

সর্বশেষ পাওয়া সংবাদ