বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে আগুন লেগে দুই শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ধানবাদ ব্যাংক মোড় এলাকার ওই ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী।

বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং বলেছেন, ‘এ মুহূর্তে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ১৪। আর হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। কিভাবে আগুনের সূত্রপাত হলো সেই কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃতদের মধ্যে ১০ জন নারী ও ৩ শিশু রয়েছে।’

ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। লাশগুলো ধানবাদ মেডিক‌্যাল কলেজে রাখা রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি শোকার্ত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’

ঝাড়খণ্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর আশরিওয়াদ টাওয়ার নামের একটি ভবনে আগুন লাগে। এটি একটি ১৩ তলা ভবন।

সর্বশেষ পাওয়া সংবাদ