শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

নেপালে প্রলয়ংকারী বন্যার ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের আপার ত্রিশুলি-১ জলবিদ্যুৎ প্রকল্প থেকে ওই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। 

বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন।

যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এরপর ওই এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি ঘটনায় সশস্ত্র পুলিশ বাহিনী নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা একটি বাড়ির ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই উদ্ধার অভিযান পরিচালনা করে।

এর আগে, হিমবাহধসে নেপালে সৃষ্ট পাহাড়ি ঢলের ৯ দিন পর শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের একজন সঞ্জয় শাহ, অন্যজন কবির মহারাজন। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের একজন কর্মী বলে জানা গেছে।

এদিকে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন বলা হয়েছে, নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে প্রায় ২২৫ মিটার দূর থেকে লুহাইতাও নামের ওই চীনা নাগরিককে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প এলাকায় অব্যাহত রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান।

গত ২৬ আগস্টে ঘটে যাওয়া নেপালের ওই দুর্যোগে এখন পর্যন্ত ১২০০ জনেরও বেশি নিহত হয়েছেন। এখনো সুড়ঙ্গের ভেতর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ