রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
আন্তর্জাতিক

মিয়ানমারের শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে ৫৫

মিয়ানমারে শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। জেড পাথরের খনিতে ব্যবহারের জন্য রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ায় এই বিপর্যয় ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় দু’টি গ্রামের প্রায় ৩০০ বাড়িঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন।

শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে ঘটে শক্তিশালী এই বিস্ফোরণ। বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি টিএনএলএ-এর নিয়ন্ত্রণাধীন এই এলাকায় মাঝরাতের আকস্মিক বিস্ফোরণে মুহূর্তের মধ্যেই কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় চীনের নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কাউং তাত গ্রামের প্রায় ২০০ এবং পার্শ্ববর্তী পান লোন গ্রামের ১০০ বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়।

প্রাথমিকভাবে এটিকে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলা মনে করা হলেও পরে আসল কারণ জানা যায়। টিএনএলএ এক বিবৃতিতে জানায়, খনির কাজে ব্যবহারের জন্য একটি গুদামে রাখা জেলিগনাইট বিস্ফোরকটি দুর্ঘটনাবশত ফেটে যাওয়ার কারণেই এই ভয়াবহ বিপর্যয়। 
 
দুর্গত এলাকাগুলোতে পুরোদমে উদ্ধারকাজ শুরু করেছে টিএনএলএ’র উদ্ধারকারী দল। দুই গ্রাম থেকে এ পর্যন্ত ৭৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
এদিকে কীভাবে এই জেলিগনাইট বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে গোষ্ঠীটি।
 
২০২১ সালের অভ্যুত্থানের পর সামরিক বাহিনীকে হটিয়ে জেড পাথরের খনি সমৃদ্ধ শান প্রদেশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল সশস্ত্র গোষ্ঠী টিএনএলএ। জান্তা সরকারকে তটস্থ রাখা এই গোষ্ঠীর খনি অঞ্চলের একটি দুর্ঘটনা এখন পুরো জনপদকে পরিণত করেছে এক মৃত্যুপুরীতে।

সর্বশেষ পাওয়া সংবাদ