বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
তথ্য-প্রযুক্তি

ওয়ানপ্লাস নিয়ে এলো বাংলাদেশে তৈরি স্মার্টফোন!

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশে তৈরি ‘ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভ–জি’ মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক ওয়ানপ্লাস।

মঙ্গলবার (১৪ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে দেশে তৈরি স্মার্টফোনটি প্রদর্শনের সময় এ ঘোষণা দেয়া হয়।

ওয়ানপ্লাস বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে কার্যক্রম শুরুর ফলে ব্যবহারকারীদের দ্রুত বিক্রয়োত্তর সেবা দেয়া যাবে। এ জন্য প্রথম পর্যায়ে দেশের ৩৫টি স্থানে ২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট চালু করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেঙ্ক ওয়াং বলেন, সারা বিশ্বের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশে যাত্রা শুরুর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।

দেশে তৈরি নর্ড এন৩০ এসই ফাইভ–জি স্মার্টফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভ–জি স্মার্টফোনটি কেনার জন্য আজ বুধবার থেকে অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) করা যাবে। ২২ মে থেকে বিভিন্ন দোকানে পাওয়া যাবে স্মার্টফোনটি। অনুষ্ঠানে ওয়ানপ্লাস বাংলাদেশের বিক্রয়োত্তর সেবা বিভাগের পরিচালক মো. রুবায়েত ফেরদৌস চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ