শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

তৃতীয়বারের মতো বিসিএস’র সভাপতির দায়িত্ব নিলেন সুব্রত সরকার

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২০২৬ মেয়াদকালের নবনির্বাচিত কমিটিকে বরণ করে নিয়েছে বিসিএস এর কার্যনির্বাহী কমিটি (২০২২-২০২৪)। তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব পালন করবেন বিসিএস এর বর্তমান কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২২-২০২৪ কার্যনির্বাহি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা একে অন্যকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

image-57

২০২২-২০২৪ কার্যনির্বাহীর কমিটির বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এবং নবনির্বাচিত কমিটি। বিদায়ী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিসিএস এ যারা দায়িত্ব নিয়েছেন তারা প্রযুক্তি খাতে আমাদের সহকর্মী এবং ভাই। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।

তৃতীয়বারের মতো সভাপতির দায়িত্ব গ্রহণ করে ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে সদস্য বান্ধব এবং তথ্যপ্রযুক্তি খাতে এই সংগঠনকে এগিয়ে নিতে ‘মেম্বার ভয়েস’ বদ্ধ পরিকর। ২০২৪-২৬ নির্বাচনে বিসিএস সদস্যদের আমাদের প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাসের প্রতিচ্ছবি ঘটেছে। ‘মেম্বার ভয়েস’ প্যানেল থেকেই ৭ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য।

ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বের আমলে এমআরপি নীতি বাস্তবায়ন, ওয়ারেন্টি পলিসি নীতি কার্যকর, সদস্যদের জন্য প্রিভিলেজ কার্ড, লেনদেনের ক্ষেত্রে বিসিএসকে ক্যাশলেস সোসাইটির অন্তর্ভূক্তকরণ, সারাদেশে বিসিএস এর কার্যপরিধি বৃদ্ধির জন্য নতুন শাখা চালু করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের সূচনা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত যুগ্ম মহাসচিব এস এম ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, পরিচালক মো. মনজুরুল হাসান ও এইচ এম শাহ নেওয়াজ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ