শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, নদীরকূলে এলাকাবাসীর মানববন্ধন শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
advertisement
তথ্য-প্রযুক্তি

পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে: তথ্য প্রতিমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গুজব রোধে সরকারের একটি পরিকল্পনা আছে। জবাবদিহিতা এবং শৃঙ্খলার স্বার্থে পেশাদার ও নিবন্ধিত অনলাইন পোর্টালই থাকবে এবং চলবে।

মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তথ্য প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, অনলাইনে কতগুলো আনরেজিস্টার্ড (অনিবন্ধিত) পোর্টাল আছে, যে পোর্টালগুলো বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। আমরা সেগুলোকে স্ট্রিমলাইন করাচ্ছি, একটা পরিকল্পনা আমাদের আছে। যারা পেশাদার এবং রেজিস্টার্ড (নিবন্ধিত) আইনগতভাবে সিদ্ধ, সেগুলোই থাকবে এবং চলবে। যাতে করে সবকিছুর মধ্যে একটা জবাবদিহিতা থাকে এবং একটা শৃঙ্খলা থাকে। যেটা আপনারা (সাংবাদিক) চান, বিভিন্ন সময় আপনারা দাবি করেন।

গুজব নিয়ন্ত্রণে ডিসিদের পক্ষ থেকে কোনো সুপারিশ অথবা আপনার কোনো নির্দেশনা দিয়েছেন কি না, এ বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব নিয়ে তারা খুব চিন্তার মধ্যে আছেন, এটা সবাই আছে। প্রতিরোধে আমরা কিছু আলাপ করেছি।

প্রতিমন্ত্রী বলেন, দেখুন অনলাইনের মাধ্যমে যেসব গুজবগুলো ছড়ায়, সেখানে তো আমি একা পারবো না। আমাদের এখানে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন। আমাদের একসাথেও কাজ করতে হবে। সেগুলো নিয়েও আমরা কাজ করছি।

ডিসিরা কি ভূমিকা রাখতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো তৃণমূলের সাথে সম্পৃক্ত। আমাদেরকে তথ্য পাঠাতে পারেন। প্রান্তিক পর্যায়ে কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো নিয়ে তারা অ্যাকশনে যেতে পারেন এবং আরও কিছু বিষয় আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ক্ষেত্রে।

তিনি আরো বলেন, ক্যাবল অপারেটর যারা তারা অনেক কিছু তাদের মত কনটেন্ট দিয়ে দেয়, অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখানে সেই কন্টেন্টগুলো আসলে সঠিক কি না, ক্লিন ফিল্ডের যে বিষয়গুলো আছে, সেগুলো যথাযথভাবে প্রয়োগ হচ্ছে কি না, এ বিষয়গুলো আমরা বলেছি তাদের দেখা জন্য।’

সর্বশেষ পাওয়া সংবাদ